Alam
৩ জানুয়ারী ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এডভোকেট শফিকুল ইসলাম সবুজের মনোনয়নপত্র বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে প্রার্থী এডভোকেট শফিকুল ইসলাম সবুজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

যাচাই-বাছাই শেষে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় তা বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ করায় এডভোকেট শফিকুল ইসলাম সবুজের মনোনয়নপত্র বাতিলের কোনো কারণ পাওয়া যায়নি।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে বাঞ্ছারামপুর উপজেলায় তাঁর সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় এডভোকেট শফিকুল ইসলাম সবুজ বলেন, “মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। বাঞ্ছারামপুরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি সুন্দর, উন্নত ও জবাবদিহিমূলক বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০