নতুন বছর ২০২৬ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মানবিক ও শুদ্ধাচারী সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন Raya’s Group-এর ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন শুভ।
নববর্ষের বার্তায় তিনি বলেন, দুর্নীতি, বৈষম্য ও সহিংসতার রাজনীতি পরিহার করে আস্থা-বিশ্বাস, ইনসাফ, মানবিকতা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠাই নতুন বছরের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে সুশীল সমাজ ও ভালো মানুষ গঠনে এগিয়ে আসতে হবে।” একটি জাতি যখন শুদ্ধাচারী হয়, তখন সেখানে শক্তিশালী আস্থা ও বিশ্বাস তৈরি হয়, সংঘাত কমে আসে এবং মানবতা জাগ্রত হয় বলেও মন্তব্য করেন তিনি।
শাখাওয়াত হোসেন শুভ আরও বলেন, একটি শুদ্ধাচারী সমাজ শুধু একটি দেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য শক্তি ও কল্যাণের পথ তৈরি করে। পরিবার ও সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি মানবিক বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নববর্ষের বার্তায় তিনি “সত্য, ন্যায় ও মানবিকতার মূর্ত প্রতীক” হিসেবে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে বলেন, বাংলাদেশ মানবিক পার্টি এমন একটি দেশ গড়তে চায়, যেখানে প্রতিটি নাগরিক গর্বের সঙ্গে বলতে পারবে “এই দেশ আমার, এই দেশ সবার।”
বার্তার শেষে তিনি নতুন বছরে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও শুদ্ধাচারী হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন