MD SABER HOSSAIN
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার।

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিন খুলনার আরও কয়েকটি আসনেও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে অ্যাডভোকেট হেলাল হোসেন এবং খুলনা-৬ আসনে মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের পক্ষে আর সেই পরিবর্তন আনা সম্ভব নয়। নতুন রাজনৈতিক জোটই জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, আটদলীয় রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তাদের দল নির্বাচনে অংশ নিচ্ছে। সম্প্রতি আরও দুটি রাজনৈতিক দল যুক্ত হওয়ায় জোটের সদস্য সংখ্যা বেড়ে দশে দাঁড়িয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা চলবে বলেও তিনি জানান।

নির্বাচনকে কেন্দ্র করে কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কার কথা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতির যেকোনো অপচেষ্টা জনগণের প্রতিরোধের মুখে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০