মোসলেম মোহাম্মদ
১৪ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলামের অভিযোগ

Screenshot

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তিনি বলেন, “মুজিববাদের নতুন পাহারাদাররাই আজ বিএনপির ছায়ায় জায়গা করে নিচ্ছে।”

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে, পটুয়াখালীতে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। এটি ছিল এনসিপির সারা দেশে চলমান ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ।

তিনি বলেন, “আমরা যখন প্রতিটি জেলায় পদযাত্রা করছি, তখন জনগণের উচ্ছ্বাস আমাদের সঙ্গে রয়েছে। আর ঠিক তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব আমরা জনসমর্থনের শক্তি দিয়ে দেব।”

নাহিদ ইসলাম আরও দাবি করেন, এনসিপির বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যে ষড়যন্ত্র করেছিল, সেই পুরনো দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কাঠামো, সেনাবাহিনী ও আমলাতন্ত্র আজও সক্রিয়ভাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে। ডিজিএফআই থেকে শুরু করে দেশের স্টাবলিশমেন্টগুলোর মধ্যে এখনো ষড়যন্ত্র চলছে।”

বাইরের হুমকির দিকেও ইঙ্গিত করে নাহিদ বলেন, “আমাদের মূল শত্রু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরে। এই বিদেশি শত্রুদের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার দেশের ভেতরে বিভাজন তৈরি করে আমাদের দুর্বল করার চেষ্টা করা হয়েছে।”

নাহিদের মতে, এই চক্রান্ত রুখে দিতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ এবং জনগণের অটল সমর্থন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০