Alam
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭ জন

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকারের উচ্চপর্যায়ে মেজবাউল হকের পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পর তাঁকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়। এর মধ্যেই তিনি চাকরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা—দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা—বিভিন্ন চাপের মুখে দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমনকি তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারও গত বছরের ৫ আগস্টের পর আর প্রকাশ্যে দেখা দেননি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়।

মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বর মাসে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। একই দিনে তাঁকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্বও দেওয়া হয়। তার আগে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে গৃহীত বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০