প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এটি বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।
বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে। তারা সতর্ক করে জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবি তোলেন।
মন্তব্য করুন