Alam
৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৮ জন

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

আসন্ন জাতীয় নির্বাচন বিচার ও সংস্কারের ধারাবাহিকতার মধ্য দিয়েই সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপইয়ার্ডে নির্মিত একটি জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ শুরু করেছে, পরবর্তী নির্বাচিত সরকার সেটির বাস্তবায়ন করবে। গণঅভ্যুত্থান ও বিপ্লব-উত্তর সময়ে জনগণের দাবি মেটাতে যেসব উদ্যোগ প্রয়োজন ছিল, আমরা তার অনেকগুলো সম্পন্ন করতে পেরেছি। নানা বাধা অতিক্রম করে আমরা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি।”

জাহাজ নির্মাণ শিল্প প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এই শিল্প কখনো উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।”

হস্তান্তর করা জাহাজটির ক্ষমতা ৫৫০০ টন। দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট। ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিনচালিত এ জাহাজ ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। স্টিল, কয়লা, সার, খাদ্যশস্যসহ নানা বিপজ্জনক পণ্য পরিবহনে এটি সক্ষম।

আনন্দ শিপইয়ার্ড ইতোমধ্যেই জার্মানি, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও মোজাম্বিকসহ বিভিন্ন দেশে ৩৫০টিরও বেশি জাহাজ রপ্তানি করেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দেশের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে উঠেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০