Alam
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অটল অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা একাধিকবার এ বিষয়ে পরিষ্কার করেছেন এবং নির্বাচন কমিশনকেও সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।”

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ উঠেছে কি না— জানতে চাইলে আসিফ নজরুল বলেন, “না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। সরকারের অবস্থান আমরা আগেও বলেছি, এখনও একই জায়গায় আছি— ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”

এনসিপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “এটি তাদের দলীয় বক্তব্য। সে বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই। সরকারের অবস্থান যা, সেটাই আমি জানালাম।”

নির্বাচনের আগে বিচার সংস্কার ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের সমর্থক শক্তিগুলোর বিচার-বিবেচনার ওপর সরকারের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, মতভেদ থাকলেও প্রয়োজনীয় সময়ে তারা ঐক্য প্রদর্শন করবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “গত এক বছরে কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আবার উন্নতিও হয়েছে। কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকাটাই স্বাভাবিক। সেই অস্থিরতার প্রভাবেই অনেক সময় পরিস্থিতি অবনতি ঘটে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০