Alam
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

১৭ বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত, মামলার তদন্তে পিবিআই

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে বহুল আলোচিত ১৭ বিয়ে কাণ্ডের অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ জারি করে। একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে ভারপ্রাপ্ত ডিএফও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে।

এদিন বিকেলেই তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলী আদালতে মামলাটি করেন। বিচারক মো. সাদিক আহম্মেদ মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিদেশে পড়াশোনা, চাকরির সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন কিংবা সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতারণার মাধ্যমে একের পর এক বিয়ে করেছেন। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় চাকরিরত অবস্থায় মোট ১৭ জন নারীকে বিয়ে ও প্রতারণার শিকার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বাদী অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলুর ভাষ্য অনুযায়ী, প্রতিটি বিয়েতে মুসলিম ফ্যামিলি আইন ১৯৬১-এর বিধান লঙ্ঘন করা হয়েছে। প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে একাধিক বিয়ে করে তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সংস্কৃতি ও আইনকে চ্যালেঞ্জ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় সুশীল সমাজের ব্যানারে বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। সেখানে ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ আরও অনেকে নিজেদের কবির হোসেনের স্ত্রী দাবি করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তোলেন।

তাদের অভিযোগ, সর্বশেষ ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পরদিনই খাদিজার বাবার সম্পত্তির অংশ লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন কবির হোসেন।

বহুল আলোচিত এই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা ও আদালতের মামলার কারণে এখনো দেশের বিভিন্ন স্থানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই বন কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০