Alam
৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে।

দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়, যার সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন।

আজ সকাল থেকেই রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জাতীয় পতাকা এবং কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকা উত্তোলন করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

কর্মসূচির মধ্যে রয়েছে কিরাত ও নাত প্রতিযোগিতা, কবিতা পাঠ, সাংস্কৃতিক আসর, আরবি খুতবা রচনা প্রতিযোগিতা, সেমিনার এবং বিশেষ স্মারক প্রকাশ। একই সঙ্গে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ইসলামী বইমেলা।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং জাতীয় দৈনিকগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র।

দেশজুড়ে আয়োজন

সব বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, ওয়াকফ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও হজ অফিসগুলো আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, নাত পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এসব কর্মসূচিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ এবং ইসলামের শান্তি, অগ্রগতি, সহনশীলতা, ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারী মর্যাদার শিক্ষা তুলে ধরা হবে।

শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করেছে নাত পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা।

বিশেষ আয়োজন

দিনটি উপলক্ষে দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০