Alam
৩০ জুলাই ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১৫ জন

মালিকবিহীন’ পাঁচ কোটি টাকার ২৮৪ মহিষ নিয়ে বিএনপিতে কোন্দল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালীরচর এলাকায় হঠাৎ ২৮৪টি মহিষের আবির্ভাবকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষগুলোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এসব মহিষের প্রকৃত মালিকানা নিয়ে শুরু হয় জটিলতা। এ ঘটনায় স্থানীয়ভাবে নানা গুঞ্জন ছড়ালেও চূড়ান্ত সত্য উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিষগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। ভিডিও ভাইরালের পর নোয়াখালী, হাতিয়া এবং সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে বহু মানুষ মহিষগুলো দেখতে এবং নিজের হারানো মহিষ শনাক্ত করতে আসেন। অনেকেই দাবি করছেন, মহিষগুলো তাদের হারিয়ে যাওয়া সম্পত্তির অংশ।

এদিকে উড়িরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আবদুর রহিম এবং তার বোনের পরিবার মহিষগুলোর মালিকানা দাবি করেছেন। তারা জানান, উড়িরচরে চারণভূমি সংকটের কারণে মহিষগুলো সন্দ্বীপে আনা হয়েছে। মহিষগুলোর টিকা দেওয়ার কার্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন আবদুর রহিমের ছেলে মো. আজিম।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, মহিষগুলো পলাতক এক আওয়ামী লীগ নেতার হতে পারে। রাজনৈতিক কোন্দলের কারণেই মালিকানা নিয়ে বিরোধ আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সন্দ্বীপ উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করতে ৯ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আজম। তিনি জানান, একাধিক পক্ষ মহিষের মালিকানা দাবি করায় যাচাই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে, তবে যথাযথভাবে তদন্ত চলছে।

সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “মহিষের প্রকৃত মালিক শনাক্ত করতে তদন্ত চলছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সন্দ্বীপের এই ‘মহিষ রহস্যের’ জট খুলবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০