মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৩ জন

সমাবেশ মঞ্চে জামায়াত নেতাদের আগমন, শুরু হয়েছে সাংস্কৃতিক পর্ব

Screenshot

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে আসা শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মঞ্চে পৌঁছান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণ ও নেতাকর্মীদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানান। পাশাপাশি, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, দুপুর ২টা থেকে জাতীয় পর্যায়ের নেতারা তাদের বক্তব্য প্রদান করবেন।

সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও, সাংস্কৃতিক পর্ব নির্ধারিত সময়ের আগেই সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এই আয়োজন পরিচালনা করছেন বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর। সমাবেশ সফলভাবে পরিচালনার জন্য প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠে নিয়োজিত রয়েছেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই মহাসমাবেশে জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে। উদ্যানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ আশপাশের রাস্তায় অবস্থান করছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। অনেকেই দাঁড়িপাল্লা ও জামায়াতের মনোগ্রামখচিত টি-শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে অংশ নিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে—এই সমাবেশ রূপ নিয়েছে এক বিশাল জাতীয় মিলনমেলায়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

২

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৩

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৪

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৫

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৬

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৭

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৮

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

৯

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০