মোসলেম মোহাম্মদ
১৬ জুলাই ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০২ জন

সৈয়দপুরে চার উপদেষ্টা অবরুদ্ধ: এনসিপি কর্মীদের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি

Screenshot

গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকায় ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে আটকে পড়েন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রংপুর থেকে বিমানবন্দরগামী রাস্তায় বিক্ষোভের আয়োজন করেন।

এ সময় পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. রফিকুল আবরার এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের গাড়িবহর ওই অবরোধে পড়লে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। সৈয়দা রিজওয়ানা ও আসিফ নজরুল গাড়ি থেকে নামলে সরাসরি প্রশ্নবাণে বিদ্ধ হন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা প্রশাসনের মদদেই হয়েছে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপদেষ্টারা আন্দোলনকারীদের সাথে কথা বলে হামলার নিন্দা জানান এবং দোষীদের বিচার আশ্বাস দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। সৈয়দা রিজওয়ানা বলেন, “এই হামলা বরদাশতযোগ্য নয়। প্রধান উপদেষ্টাও ইতোমধ্যে কঠোর বার্তা দিয়েছেন। নিরাপত্তা বাহিনীর ভূমিকাও খতিয়ে দেখা হবে।”

ড. আসিফ নজরুল বলেন, “আমরা যেকোনো সন্ত্রাস ও মব রাজনীতির বিরুদ্ধে। শেখ হাসিনার আমলে পুলিশের যে রূপ তৈরি হয়েছে, সেটি ভাঙতে সময় লাগবে। এখন রাষ্ট্রকে নতুন করে গড়ার কাজ চলছে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০