মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৪ জন

কক্সবাজারে উত্তেজনা: বিএনপি নেতাকর্মীদের হামলায় এনসিপির মঞ্চ ভাঙচুর

Screenshot

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে “নব্য গডফাদার” মন্তব্য করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সমাবেশস্থলে মঞ্চ গুঁড়িয়ে দেন ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন গডফাদার। এখন শুনছি, শিলং থেকে আসা এক ব্যক্তি কক্সবাজারে নতুন গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি ঘের দখল, জমি কবজা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, “এই ব্যক্তি সংস্কার বোঝেন না, পিআর বোঝেন না। কক্সবাজারবাসী রাজপথে তার জবাব দেবে ইনশাআল্লাহ।”

বক্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। পাশাপাশি চকরিয়ায় এনসিপির আরেকটি কর্মসূচি ভেঙে দেয় বিএনপির কর্মীরা। ঘটনার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়।

এনসিপির মহাসচিব হান্নান মাসউদ বলেন, “চকরিয়ায় বিএনপি কর্মীরা আমাদের গাড়িবহর আটকে রেখেছে, লোহাগড়ায় ছিঁড়ে ফেলেছে ব্যানার ও পোস্টার। তারা আমাদের নেতার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছে। এটি আওয়ামী লীগের চর্চারই প্রতিফলন। যারা তাদের থেকে শিক্ষা নেয়নি, তাদেরও একই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”

এদিকে স্থানীয় বিএনপি নেতারা নাসিরউদ্দিন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে কক্সবাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০