মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

 

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপচে পড়া জনস্রোত দেখা গেছে। সমাবেশ শুরুর বহু আগেই রাজধানীর প্রাণকেন্দ্র কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো নেতাকর্মীর ঢল নামে ঢাকায়। ট্রেন, বাস, লঞ্চ কিংবা পায়ে হেঁটে—নানা পথ পেরিয়ে আসতে থাকেন তাঁরা। সমাবেশে অংশ নিতে রাজধানীর পথে পথে দেখা যায় মিছিল আর স্লোগানের প্রতিধ্বনি।

সরেজমিনে দেখা গেছে, নানা প্ল্যাকার্ড, ব্যানার, দলীয় পতাকা ও সাত দফা দাবি সংবলিত টি-শার্ট পরে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন সমাবেশে। চারদিক থেকে মিছিল আকারে উদ্যানে প্রবেশ করছেন তাঁরা।

দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন থেকে আগত মোক্তার হোসেন বলেন, “আমাদের ইউনিয়ন থেকে কয়েক শ’ নেতাকর্মী এসেছি। ট্রেন আর বাসে কষ্ট করে এলেও মনপ্রাণ নিয়ে এসেছি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে।”

আয়োজক দলের প্রত্যাশা, আজকের এই জাতীয় সমাবেশে সারা দেশ থেকে অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি হবে। এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন।

জামায়াতে ইসলামীর সাত দফা দাবি:

১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময়ে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা।

২. রাষ্ট্রের সর্বস্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন।

৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন।

৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (Proportional Representation) ভিত্তিক জাতীয় নির্বাচন।

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর ও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।

৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

এই সমাবেশের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে—এমনটাই প্রত্যাশা জামায়াতের।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০