মোসলেম মোহাম্মদ
১৬ জুলাই ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

“গোপালগঞ্জকে মুজিবাদীদের হাত থেকে মুক্ত করতেই আবার আসবো” — নাহিদ ইসলামের ঘোষণা

Screenshot

গোপালগঞ্জ, ১৬ জুলাই:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন—সরকার যদি আজকের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না করে, তাহলে তাঁরা আবারও গোপালগঞ্জে ফিরে আসবেন এবং মুজিবাদীদের হাত থেকে এ জনপদকে মুক্ত করবেন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী ও ডা. তাসনিম জারা। মঞ্চে উঠে নেতাকর্মীরা উদ্দীপ্ত স্লোগানে জানান দেন তাঁদের প্রতিজ্ঞা ও প্রতিরোধের অঙ্গীকার।

নাহিদ ইসলাম বলেন,

“আমরা যদি ডাক দিই, তাহলে সারা দেশ থেকে মানুষ গোপালগঞ্জে ছুটে আসবে। আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর সেই বাংলাদেশ গড়ার পথেই আমরা এগিয়ে চলেছি।”

এর আগে, সমাবেশ শুরুর আগেই এনসিপির মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয়। মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির আওতায় এনসিপি ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সভা-সমাবেশ করে আসছে। গোপালগঞ্জের কর্মসূচির শিরোনাম ছিল “মার্চ টু গোপালগঞ্জ”।

সকালে এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছে। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওসি জানান, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। আহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০