মোসলেম মোহাম্মদ
৮ জুলাই ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

আওয়ামী লীগে ১৬ বছর, এখন বিএনপির দায়িত্বশীল পদে: আব্বাস কমান্ডারকে ঘিরে বিতর্ক

 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্বাস উদ্দিন কমান্ডার—যিনি অতীতে প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।

জানা গেছে, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই শূন্য পদে নিয়োগ পেয়েছেন আব্বাস উদ্দিন, যিনি সম্পর্কে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আপন বোনজামাই। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র বলছে, আব্বাস উদ্দিন বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের পক্ষে কাজ করেছেন। এমনকি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মাঠে নেমেছিলেন। এ সম্পর্কিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, আব্বাস কমান্ডার মেঘনা উপজেলার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার ছেলে আব্দুল কাদের মাদক নিয়ন্ত্রণে জড়িত বলেও কয়েকটি সূত্র দাবি করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাদের। তিনি দাবি করেন, “আমি শুধু ঠিকাদারি কাজ করি। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ ছড়ানো হচ্ছে।”

বিএনপি নেতাদের একাংশ মনে করছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রভাবেই আব্বাস উদ্দিন কমান্ডারকে পদ দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, সেলিম ভূঁইয়া তার পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দলীয় কাঠামো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।

এসব বিষয়ে জানতে চাইলে আব্বাস উদ্দিন বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। একটি মহল আমাকে ও অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে। নৌকার সঙ্গে ছবি থাকলেই কেউ আওয়ামী লীগ হয়ে যায় না।”

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান জানান, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে তথ্য এলে আমরা তা হাইকমান্ডে পাঠাবো।”

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিএনপির ভেতরে এসব বিতর্ক ইতিমধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলে অনুপ্রবেশ ও সুযোগসন্ধানী নেতৃত্বে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০