মোসলেম মোহাম্মদ
১৭ জুলাই ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের চার নেতা

Screenshot

খাগড়াছড়ি জেলা সদরের এক এলাকায় ছয় যুবকের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ এরইমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের সবাই স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নেতাকর্মী বলে জানা গেছে। তবে দলীয় পরিচয় অস্বীকার করেছে বিএনপি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক মেলায় অংশ নিতে গিয়ে ওই তরুণী এই বিভীষিকাময় ঘটনার শিকার হন। রাতে বাড়ি ফিরতে না পেরে তিনি কাকার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই অভিযুক্ত ছয় যুবক হানা দিয়ে ‘অবৈধ সম্পর্ক’-এর অভিযোগে তার কাকাতো ভাইকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে মেয়েটিকে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।

বাড়ি ফিরে বিষয়টি গোপন রেখে তরুণী বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলেন তিনি।

ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—সদরের একটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। পলাতক রয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনির ইসলাম (২৯) ও ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম (২৩)।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, “ঘটনার শিকার তরুণীর চিকিৎসায় আমরা পরিবারকে সহায়তা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পাশে আছি। তবে দলীয় পরিচয়ের বিষয়টি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।”

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, “রাত ৯টার দিকে একজন কিশোরীকে আমরা ভর্তি করি। বিষক্রিয়াজনিত জটিলতায় তার কিডনি আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০