Alam
২৮ জুলাই ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

দুর্নীতির টাকায় বিদেশে সম্পদের পাহাড়

সাবেক মেয়র ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। একাধিক সূত্রে জানা গেছে, বিশ্বের অন্তত চারটি দেশে তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে রয়েছে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগ।

বিশেষ করে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাষ্ট্রে তার মোটা অঙ্কের সম্পদ রয়েছে। সিঙ্গাপুরের অভিজাত অর্চার্ট রোড ও মেরিনা বে এলাকায় রয়েছে কয়েক কোটি টাকার অ্যাপার্টমেন্ট। সেখানে অল রিয়েল এস্টেট, সিঙ্গাপুর হসপিটালস লিমিটেড এবং এভিয়েশন সিঙ্গাপুর নামের প্রতিষ্ঠানে ১৬৭ কোটি টাকার শেয়ার রয়েছে তার নামে।

যুক্তরাজ্যের লন্ডনে তিনি ২০১১ সালে একটি আইন পরামর্শক প্রতিষ্ঠান (ল ফার্ম) চালু করেন, যা ২০১৩ সাল থেকে সক্রিয়। সেখানে বর্তমানে আটজন আইনজীবী কাজ করছেন। তাপস বর্তমানে সরাসরি ফার্মটি পরিচালনা করছেন। লন্ডনের কিংস স্টোন ও সাউথ লন্ডনে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট।

দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার একাধিক অ্যাপার্টমেন্ট। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্পত্তি এবং নিউইয়র্কের শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।

তাপসের বিদেশ সফরের প্যাটার্ন থেকেও অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে। প্রতি বছর তিনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, সেখান থেকে যুক্তরাজ্য, পরে যুক্তরাষ্ট্র এবং ফেরার পথে দুবাই হয়ে দেশে ফিরতেন। ধারণা করা হচ্ছে, এসব সফর ছিল বিদেশে অবৈধ অর্থ পাচার ও সম্পদ ব্যবস্থাপনার অংশ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক তদন্তে তাপস ও তার স্ত্রীর নামে মোট ৫৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছে। এ ছাড়া দেশে ও বিদেশে অনিয়মের মাধ্যমে অর্জিত সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনানুষ্ঠানিক তথ্য পাওয়া গেছে।

তবে এখনও পর্যন্ত দুদক বা সিআইডি তার বিদেশি সম্পদের বিষয়ে কোনো আন্তর্জাতিক সহযোগিতা চায়নি বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০