মোসলেম মোহাম্মদ
১৩ জুলাই ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের উত্তেজনা, আটকব ৭

তিতাস প্রতিনিধি

 

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে আবুল মোল্লা গ্রুপ এবং সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।

পুলিশ জানায়, সংঘর্ষের আশঙ্কায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী অবস্থায় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় এবং বাকিরা বহিরাগত। তারা সবাই আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লার অনুসারী বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন—মানিককান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে শাহজাহান (৫৫), দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রায়হান (২১), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে জিসান মাহমুদ (২০), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আরিফ (২০), মো. আলম মিয়ার ছেলে মো. আশরাফুল (২০), মনির হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) এবং রফিকুল ইসলামের ছেলে মো. মাঈনুদ্দিন (২০)।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর একই ইউনিয়নের যুবলীগ নেতা জহির মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই এসহাক মোল্লা জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে সাইফুল মেম্বার গ্রুপের অন্তর্গত প্রায় ৪০টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে আবুল মোল্লা গ্রুপ মামলার আসামিদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। দুই বছর ধরে ওই গ্রুপ গ্রামে আধিপত্য বজায় রাখে।

২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সাইফুল মেম্বার গ্রুপ গ্রামে প্রবেশ করে আবুল মোল্লার অনুসারীদের বিতাড়িত করে এবং তাদের বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একই সঙ্গে মৎস্য প্রকল্পের মাছও লুট করা হয়।

প্রায় ১১ মাস পর রোববার সকালে আবুল মোল্লার লোকজন দলবলসহ অস্ত্র নিয়ে গ্রামে প্রবেশ করলে পুনরায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদউল্যাহ বলেন, “আবুল মোল্লা ও সাইফুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ আবুল মোল্লার লোকজন গ্রামে আসলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়। বর্তমানে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে, স্থানীয়দের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি যে কোনো সময় আবারও ভয়াবহ রূপ নিতে পারে।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০