মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

জবি ছাত্রদলের আরও এক সদস্যের পদত্যাগ

Screenshot

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে আরও একজন সদস্য পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করলেন আহ্বায়ক সদস্য ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান রানা।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে রাকিবুল লেখেন, “আমি ব্যক্তিগত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি আরও বলেন, “জুলাই মাসের রাজনৈতিক পরিবর্তনের আশায় ছিলাম। কিন্তু ছাত্ররাজনীতিতে কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি না দেখে হতাশ হয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্তও বোধ করছি।”

ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিবুল লেখেন, “দলের সঙ্গে সম্পৃক্ত থাকার সময় ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি, কিন্তু দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ ফিরে আসুক—এই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ।”

এর আগে একই কমিটির আরেক সদস্য পারভেজ রানা প্রান্ত পদত্যাগ করেন। চলতি জুলাই মাসে জবি ছাত্রদল থেকে এটি দ্বিতীয় পদত্যাগ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০